ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

দেবিদ্বারে চোরকে ধাওয়া করতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৫,  11:21 AM

news image

কুমিল্লার দেবিদ্বারে এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে মো. মহিউদ্দিন (৫৯) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দিন দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস এই তথ্য নিশ্চিত করেছেন।দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস জানান, বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। থানায় আনার পর অসুস্থতা বিবেচনায় পুলিশ সদস্যরা ওই চোরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে তাকে নামানোর সময় চোর দৌড়ে পালিয়ে যান। তিনি আরও জানান, এসময় তাকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিনসহ অন্যরা পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইব্রাহিম জানান, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম