ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে ট্রেনের ষষ্ঠ দিনের টিকিট বিক্রি শুরু আজ খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছি: তথ্যমন্ত্রী প্রতিবেশী দেশগুলোতে হামলা নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২৪,  11:01 AM

news image

শরীয়তপুরের চরকুমারীয়া ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০-১২ জন। এ ছাড়া বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলার চড়কুমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মো. ফারুক (৪৫ )। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, চড়কুমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে সিরাজ মোল্লার ভাই ফারুক ওরফে জসিম মোল্লা নিহত হন। এ ছাড়া আহত হন আরও ১০ জন। আহতদের মধ্যে তিনজনকে ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আনিকা বলেন, হাসপাতালে আনার পর তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া তার সাথে তার ভাই হাসপাতালে ভর্তি হন। তার শরীরেও বিভিন্ন জায়গায় জখম রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম