ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে

দুর্গাপূজা কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৪,  2:06 PM

news image

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মইনুল ইসলাম।  সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই। তবে সতর্ক থাকতে চায় আইনশৃঙ্খলা বাহিনী। যদি কেউ শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটায় বা অপতৎপরতা চালায় সেক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স এবং সাদা পোশাকের সদস্যরা সব জায়গায় থাকবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনসার বাহিনী ও ভলান্টিয়াররা রয়েছে। তারা ২৪ ঘণ্টা কাজ করবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম