ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

দুমকীতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ঈদ উপহার সামগ্রী বিতরণ

#

০৯ এপ্রিল, ২০২৪,  10:27 PM

news image

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে  ১ হাজার গরীব, অসহায় দুস্থ মানুষ পেল ঈদ খাদ্য সামগ্রী।প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি তৈল,১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট দুধ প্রদান করা হয়।মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বরে প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন (বাবু) এ আয়োজন করেন। ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে অনেকটা উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র মানুষগুলো।এ সময় দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এছহাক আলী সরদার,দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (শহিদ সরদার),দুমকী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম