ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

দুবাইতে প্রদর্শিত হতে যাচ্ছে স্বর্ণে লেখা সর্ববৃহৎ পবিত্র কোরআন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২২,  11:13 AM

news image

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই এক্সপোতে প্রদর্শিত হতে যাচ্ছে স্বর্ণে লেখা বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআন। আজ সোমবার (২৪ জানুয়ারি) থেকে এক্সপোর পাকিস্তান প্যাভিলিয়নের সামনে পাকিস্তানি শিল্পী এবং পাণ্ডুলিপির অন্যতম প্রস্তুতকারী শাহিদ রাসসাম এটি প্রদর্শন করবেন। সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। পাণ্ডুলিপির সুরা আর-রহমানের অংশ প্রদর্শন করা হবে। পাণ্ডুলিপিটি দৈর্ঘ্যে ৮ দশমিক ৫ ফুট এবং প্রস্থে ৬ দশমিক ৫ ফুট। ইতিহাসে শাহিদ রাসসামই প্রথম অ্যালুমিনিয়াম ও স্বর্ণের ব্যবহার করে এত বড় করে কোরআন লিখলেন। এক হাজার ৫৮৫টি অক্ষর, ৩৫২ শব্দ, ৭৮ আয়াত এবং তিন রুকু বিশিষ্ট সুরা আর-রহমানকে ক্যানভাসের ওপর স্বর্ণ ও অ্যালুমিনিয়াম দিয়ে লেখা হয়েছে। ছয় পৃষ্ঠায় লেখা সুরাটি প্রদর্শিত হবে। দুই পৃষ্ঠায় পাঁচ লাইন করে এবং বাকি চার পৃষ্ঠায় ১০ লাইন করে মোট ৫০ লাইনে আয়াতগুলো লেখা হয়েছে। শুধু সুরা আর-রহমানেই ১৫ কেজি অ্যালুমিনিয়াম ও এক কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। শুধু সুরা আর-রহমান লেখায় শিল্পী, চিত্রকর, ক্যালিওগ্রাফার ও ডিজাইনার মিলিয়ে মোট ২০০ জন চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান শাহিদ রাসসাম। দুবাইভিত্তিক উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্ব ইরফান মুস্তাফা এ প্রকল্পটিতে অর্থায়ন করেছেন। গত বুধবার শাহিদ রাসসাম খালিজ টাইমসকে বলেন, ‘পবিত্র কোরআনের এ প্রদর্শনীটি শুধু বিশ্বের সবচেয়ে বড়ই নয়, এর ধরনের দিক থেকেও অনন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো—এটি কালি বা রং দিয়ে লেখা নয়, অক্ষরগুলো খোদাই করা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম