ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২ যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী তিন জেলার ডিসি প্রত্যাহার চীনের বিরুদ্ধে অরুণাচলে ভূখণ্ড দখলের অভিযোগ ভারতের

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুন, ২০২৬,  2:39 PM

news image

পূর্ব প্রশান্ত মহাসাগরে (ইস্টার্ন প্যাসিফিক) মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি নৌযানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে একজন নিহত এবং দুজন জীবিত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সাউথকম। এক বিবৃতিতে বলা হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশনায় যৌথ টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার অভিযানটি পরিচালনা করে। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। এরপর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। সাউথকম জানিয়েছে, অভিযানে একজন ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হয়েছেন এবং নৌযানে থাকা আরও দুজন পুরুষ জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে অভিযানে কোনো মার্কিন সেনাসদস্য হতাহত হননি বলেও নিশ্চিত করেছে সাউথকম। নৌযানটির জাতীয়তা, অবস্থান বা কী ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে আরও তদন্ত ও তথ্য সংগ্রহ করছে মার্কিন বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম