ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দুধ-মুড়িতেই তৈরি হবে মজাদার পায়েস

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  2:28 PM

news image

মুড়ির মত সহজপাচ্য খাবার আর দুটো নেই। ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করেন মুড়ি। অনেকেই আবার চটজলদি দুধ মুড়ি খেতেও বেশ পছন্দ করেন। তবে এবার পছন্দের দুধ মুড়ি দিয়েই বানিয়ে নিতে পারবেন সুস্বাদু পায়েস। শীতে পায়েস খেতে এমনিই ভালো লাগে। আর এভাবে পায়েস বানিয়ে দিলে কেউ ধরতেও পারবে না।

দেখে নিন কীভাবে বানিয়ে নেবেন এই পায়েস-

>>> এক লিটার দুধ চুলায় জ্বাল দিতে বসান। এর মধ্যে সামান্য পানি দিন। এবার দুধ ফুটিয়ে ঘন করতে থাকুন। দুধ ফুটে উঠলে একটু নেড়েচেড়ে নেবেন। দুধ ভালো করে ঘন হলে তখন একবাটি লম্বা মুড়ি দিন। তবে সরাসরি নয়।

>>> মুড়ি ছাঁকনিতে আগে ছেঁকে নিন। এবার ছাঁকনিতেই পানি দিয়ে ভালো করে মুড়ি ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মুড়ি শুকনো করে তার মধ্যে এক চামচ ঘি মাখিয়ে তা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে।

>>> অন্য একটা ফ্রাইং প্যানে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিতে হবে। দুটো এলাচ ভেঙে দিন। মুড়ি ৫ মিনিট ফুটিয়ে ভেজে রাখা কাজু-কিশমিশ মিশিয়ে দিন। এর মধ্যে ছোট একবাটি কোরানো নারকেল মিশিয়ে দিন।

>>> এবার ২ চামচ চিনি দিন এই পায়েসের মধ্যে। আরও ৫ মিনিট ফুটিয়ে ঘন করে চুলা বন্ধ করুন। এইভাবে মুড়ির পায়েস বানিয়ে নিলে খেতে খুবই সুস্বাদু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম