ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

দুই ম্যাচ নিষিদ্ধ সিকান্দার রাজা

#

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৩,  10:30 AM

news image

ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আয়ারল্যান্ডের কুর্টিস ক্যাম্ফার ও জশ লিটলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সে কারণে রাজা ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়ে যান ও জরিমানা গুণেন। পাশাপাশি জরিমানা করা হয়েছে ক্যাম্ফার ও লিটলকেও। প্রথম ম্যাচে রাজার অলরাউন্ড পারফরম্যান্সে ১ উইকেটে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। রাজা ব্যাট হাতে ৬৫ ও বল হাতে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন। রান তাড়া করার সময় ১৪তম ওভারে রাজা আয়ারল্যান্ডের লিটল ও ক্যাম্ফারের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। আম্পায়ার এসে থামান তাকে। এই ঘটনায় রাজাকে দু'টি ডিমেরিট পয়েন্ট দেওয়া যায়। তাতে ২৪ মাসের মধ্যে তার মোট পয়েন্ট ৪ হয় এবং দুই ম্যাচ নিষিদ্ধ হয়ে যান। পাশাপাশি তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে লিটল ও ক্যাম্ফারকে ১৫ শতাংশ জরিমানা করা হয়। তাদের একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম