ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দুই ভাগ হয়ে ইংল্যান্ডে যাচ্ছে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৩,  2:45 PM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সিলেটে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তিন দিনের ক্যাম্প শেষ করে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে টাইগাররা। অবশ্য ঢাকায় পৌঁছেই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। দুই বহরে বিভক্ত হয়ে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিচ্ছেন তামিম ইকবালরা। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় ভাগ পরদিন (২ মে) সকাল ১০টা ১৫ মিনিটে যাবে। দ্বিতীয় বহরে দলের সঙ্গে যাবেন আইপিএল খেলে দেশে ফেরা লিটন দাস। ১ মে প্রথম বহর ও ২ মে সকালের দ্বিতীয় বহরে ১১ জন করে মোট ২২ জন ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্টিং স্টাফ লন্ডনে যাবেন। এদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই এই অলরাউন্ডার দলের সঙ্গে সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন। টাইগাররা লন্ডনে পৌঁছে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর আগামী ৯ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে তামিম ইকবালের দল। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মে। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম