ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৪,  1:14 PM

news image

গত কয়েক বছরের মতো ২০২৫ সালেও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। সোমবার (৪ নভেম্বর) তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইজতেমার তারিখ ঘোষণা করা হলেও কোন পক্ষ আগে ও কোন পক্ষ পরে করবে তা এখনও চূড়ান্ত হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজনির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। তাবলিগ জামাতের এই সমাবেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মুসলমান অংশগ্রহণ করেন। দুই পর্বের ইজতেমার একটি নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ এবং অপরটির নেতৃত্বে আছেন বাংলাদেশের মাওলানা জোবায়ের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম