ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দুই দশক পর ইউরোকে ছাড়িয়ে গেল ডলার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই, ২০২২,  10:41 AM

news image

২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোকে ছাড়িয়ে গেল মার্কিন ডলার। আজ বুধবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৫ মিনিটে প্রতি ইউরোর দাম কমে শূন্য দশমিক ৯৯৮ ডলার হয়। এক দিনে শূন্য দশমিক ৪ শতাংশ মূল্য হারিয়েছে ইউরোপের ১৯টি দেশের এই একক মুদ্রা।চলতি বছর ডলারের বিপরীতে ১২ শতাংশ মূল্য হারিয়েছে ইউরো।  রাশিয়া ইউরোপের জ্বালানি সরবরাহ সীমিত করতে পারে এমন আশঙ্কা ইউরো এলাকায় মন্দার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে মূল্যস্ফীতি সামাল দিতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াচ্ছে। সেই তুলনায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায়নি। এতে ইউরোর মান আরও কমে গেছে। ১৯৯৯ সালে ইউরো চালু হওয়ার পর শুরুতে এর দাম ডলারের নিচে ছিল। ২০০২ সালের ডিসেম্বরে ইউরোর দাম ডলার ছাড়ায়। এর ২০ বছর পর আবার ডলারের দাম ইউরোর ওপরে উঠল।-সূত্র : বিবিসি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম