ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

দুই ইলিশের দাম ১৪ হাজার টাকা

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৪,  8:36 PM

news image

আমরা মাছে ভাতে বাঙালি। সেই মাছ যদি হয় ইলিশ, তাহলে তো কোনো কথা থাকে না। প্রিয় মাছের রাজা ইলিশ কিনতে এখানে জেলার বাইরে থেকেও ছুঁটে আসে অনেক সৌখিন ক্রেতা। সোমবার (২০ মে) সকালে দৌলতদিয়া পদ্মা নদীর পারে অবস্থিত মাছ বাজার ঘুরে দেখা যায়, দুইটি ইলিশ মাছ, ওজন ৩ কেজি ৫০০ গ্রাম। মাছ দুইটি সর্বোচ্চ বাজার দরে ৪৫শ’ টাকা কেজি দরে ক্রয় করেন মো. চান্দু। একই বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ ২ হাজার থেকে ২৫শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এক কেজির নিচে অর্থাৎ ৫/৬শ’ গ্রাম ওজনের ইলিশ মাছ ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী মো. চান্দু বলেন, দুইটি ইলিশ মাছ ক্রয় করেছি প্রায় ১৪ হাজার টাকা দিয়ে। আমরা কিছু লাভ রেখে এ মাছ বিক্রি করে দেব।

আমরা অনলাইনেও বড় বড় ইলিশ মাছসহ বিভিন্ন প্রকার মাছ বিক্রি করি। মাছের আড়তদার মো. সাঈদ মোল্লা বলেন, পদ্মা নদীর পারে অবস্থিত এই বাজারে সকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাছ ক্রয়-বিক্রয় হয়। এই বাজারে যে কেউ সহজভাবে মাছ কিনতে পারবে। বাজারে শতভাগ নদীর মাছ। যে কারণে এই বাজারের মাছের চাহিদা বেশি। তবে প্রতিদিন একই রকম বাজার থাকে না। আবার আমদানি বেশি হলে দাম কিছুটা কমে আসে। মো. জুয়েল নামের এক ক্রেতা বলেন, মাঝে মধ্যে দৌলতদিয়া এই মাছের বাজার থেকে মাছ ক্রয় করতে হয়। ঢাকার কিছু আত্মীয়-স্বজন নদীর মাছ চায়। তাদের প্রয়োজনে মাছ কিনতে হয়। এই বাজারের মাছের দাম তুলনামূলক অনেক বেশি। একাধিক নারী ক্রেতা বলেন, মাসে ১/২ বার এই বাজারে আসি মাছ কিনতে। কারণ এখানে এসে নদীর তাজা মাছ পাওয়া যায়। দাম বেশি হলেও পরিবারের সকলের পছন্দ এই মাছ। রেজাউল নামের এক আড়তদার বলেন, দুই ঘণ্টা এই বাজারে শতভাগ পদ্মা-যমুনা নদীর মাছ ক্রয়-বিক্রয় হয়। এই বাজারে প্রতিদিন কমপক্ষে ২০ লাখ টাকার মাছ আমদানি ও রপ্তানি হয়। মাছের চাহিদাও অনেক। অনেক জায়গা থেকে এসে এখানে সহজে মাছ কিনতে পারা যায়। -সূত্র : দেশটিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম