ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৪,  2:04 PM

news image

দীর্ঘ ১ বছর ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্ক প্রত্যাহারের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দুইটি ট্রাকে ৯০ মেট্রিকটন (৮৫০ কেজি) চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। মেসার্স শাইরাম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এই সব চাল আমদানি করছে। চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলে জানান আমদানিকারকরা। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকা, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল ৪৮ এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, সরকারের দেওয়া শুল্ক প্রত্যাহারের ঘোষণা পর সোমবার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এসব চাল বাজারে সরবরাহ করা হলে দাম অনেকটাই কমে আসবে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, শুল্ক মুক্ত ভাবে চাল আমদানির জন্য এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ৯১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম