ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা মধ্যপ্রাচ্য সংঘাতের ধাক্কা: ব্রিটেনে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত ছয় বছর পর একসঙ্গে ‘ফোর্স ৩’-এ জন-নোরা সৌদির দুই গুরুত্বপূর্ণ বন্দরে হুতির হামলা বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৬,  10:53 AM

news image

এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের পথে যাত্রা করেন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাওয়ার কথা রয়েছে তার।


সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।


এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।


পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।


শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম