ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

দারুণ শুরুর পর বিবর্ণ মোস্তাফিজ, হারল দিল্লি

#

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  4:29 PM

news image

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে তিনটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই ২৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। কিপটে বোলিং আর উইকেট নিয়ে শুরুটা করলেও পরের দুই ম্যাচে উইকেটশূন্য তবে রান দেওয়ার ক্ষেত্রে কিপটেমিটা ধরে রেখেছিলেন। শনিবার চতুর্থ ম্যাচ খেলতে নেমেও শুরুটা করেছিলেন দারুণ। প্রথম ওভারে পাঁচ রান দেওয়ার পর তিন ওভারে দেন ২০ রান। এরপরই পাল্টে গেল দৃশ্যপট। ১৮তম ওভারে বোলিং করতে এসে খেই হারিয়ে ফেলেন মোস্তাফিজ। স্ট্রাইকে থাকা দীনেশ কার্তিক রীতিমতো ঝড় বইয়ে দেন মোস্তাফিজের ওপর।

প্রথম তিন বলে তিনটি চার, এরপর দুটি ছয় এবং শেষ বলে আবার চার। এক ওভারে ২৮ রান দিয়ে মোস্তাফিজ হন দলের সবচেয়ে খরুচে বোলার। চার ওভার শেষে মোস্তাফিজ দেন ৪৮ রান, বিনা উইকেটে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন দিল্লি টস জিতে ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালুরুকে। গ্লেন ম্যাক্সওয়েলের ৫৫ (৩৪), দীনেশ কার্তিকের অপরাজিত ৬৬ (৩৪) ও শাহবাজ আহমেদের ২১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে ১৮৯ রান তোলে ব্যাঙ্গালুরু। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ব্যাটে দুর্দান্ত শুরু পায় দিল্লি। তার ৬৬ (৩৮) রানের ইনিংসের পর বাকিদের ছোট ছোট ইনিংসে ৭ উইকেটে ১৭৩ রানে থামে দিল্লি। ১৬ রানের হারে পয়েন্ট টেবিলে তলানিতে নেমে এলো দলটা। পাঁচ ম্যাচে মাত্র ২ ম্যাচ জয়ে দিল্লির সংগ্রহ চার পয়েন্ট। তাতে আট নম্বরে অবস্থান হলো মোস্তাফিজদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম