ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দাম বেড়েছে পেঁয়াজের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  11:08 AM

news image

টানা দুই দিনের বৃষ্টির প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে হিলি পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দুই দিনের ব্যবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের। হিলি বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন রহিম ও শফিক নামে দুই ক্রেতা। তারা বলেন,

হঠাৎ করে হিলিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ২২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ এসে দাম শুনি ২৮ টাকা কেজি। একে তো বৃষ্টির কারণে কোনো কাজ করতে পারছি না তার ওপর এভাবে দাম বাড়লে আমরা কীভাবে চলব। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু রায়হান বলেন, বর্তমানে হিলির বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই। দেশীয় পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দুই দিন থেকে আমাদের আড়ৎগুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম