ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২২,  8:33 PM

news image

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সোমবার (৮ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়। মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। আর শেষ হবে ৩ অক্টোবর। এরপর ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে। আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনও ঘোষণা হয়নি। উল্লেখ্য, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এ বছর ১৯ জুন শুরুর কথা থাকলেও সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম