ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

দমে যাননি সারিকা

#

০২ নভেম্বর, ২০২১,  2:12 PM

news image

মানুষের জীবনে ওঠানামা হতেই পারে। ব্যতিক্রম নন সারিকাও। তার কাজ কমিয়ে দেওয়া, সম্পর্কে জড়ানো, বিয়ে, বিচ্ছেদ নিয়ে অনেক সময় কেটে গেছে। তার পরও দমে যাননি। কাজ শুরু করেন। সফলও হচ্ছেন। একের পর এক জুটি বাঁধছেন। আলোচিতও হচ্ছেন। এসব নিয়ে সারিকার স্পষ্ট জবাব, ‘মানুষ হিসেবে সম্ভবত আমার এ উন্নতি হতো না, যদি না এই জার্নির মধ্য দিয়ে আসতাম। জীবনের এই আপস অ্যান্ড ডাউন আমাকে নতুন এক মানুষ তৈরিতে সহযোগিতা করবে। তবে আমি এখন আগের চেয়ে ভালো আছি।’গত সপ্তাহে চ্যানেল আইতে প্রচার হয়েছে সারিকা অভিনীত টেলিছবি ‘রংমিস্ত্রী’। ইশতিয়াক আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন সজল। একটা সময় ছিল নাটক মানেই সজল-সারিকা জুটি। আবার অপূর্বর সঙ্গেও জুটি বাঁধেন সারিকা। সেটাও জনপ্রিয় হয়। মাঝে বেশ কিছুদিন বিরতিতে থাকা এই অভিনয়শিল্পী এখন অনেক বেশি নিয়মিত। কাজের পাশাপাশি তিনি ছয় বছর বয়সী স্যাহরিশ আমায়াহকে নিয়েও সময় কাটান। নাটকের শুটিং না থাকলে পুরো সময়টাই সন্তানকে দেওয়ার চেষ্টা করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সারিকার নামে অসংখ্য আইডি চোখে পড়ে। কিন্তু সারিকা সত্যিই নেই ফেসবুকে। জনপ্রিয় এ অভিনেত্রী-মডেল বলেন, ‘আমি কিন্তু ফেসবুকবিরোধী নই। এটা অবশ্যই ঠিক যে বর্তমান সময়ে অনেক কাজে প্রয়োজন পড়ে সোশ্যাল মিডিয়া। ফেসবুক ছাড়া মানসিকভাবে শান্তিতে আছি। আমি ফেসবুক ব্যবহার না করায় অনেক সময় বাঁচে। এ সময় আমার মেয়েকে দেই। নিজেকেও দিতে পারি।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম