ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৪,  10:45 AM

news image

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।এ দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা এএফপি। সংবাদমাধ্যম দুটি জানায়, দুর্ঘটনার সময় জেজু এয়ারের উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার কার্যক্রম চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগুনে উড়োজাহাজটি প্রায় ধ্বংস হয়ে গেছে। স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তা বলছেন তারা দুইজনকে উদ্ধার করেছেন। বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধারকাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম