ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ড্রোন ভূপাতিতের দাবি ইরানের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, পারদ নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে ইউপি ভোট নিয়ে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

#

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৩,  8:52 PM

news image

চলতি বিশ্বকাপে এবার সবচেয়ে ধারাবাহিক দল ভারত ও । দুই দলই এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে এবার শক্তিমত্তা এবং দক্ষতা যাচাইয়ের লড়াইয়ে মুখোমুখি এই দুই দল। পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এবারের আসরে অপরাজিত ভারত, এ ম্যাচেও জয় নিয়ে তালিকার র্শীষ স্থানটি ধরে রাখতে চায় স্বাগতিকরা। আর পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে আসেতে এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে একটি পরিবর্তন এসেছে প্রোটিয়াদের একাদশে। জেরাল্ড কোয়েটজির পরিবর্তে একাদশে ফিরেছেন তাব্রেইজ শামসি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই এ ম্যাচে মাঠে নামছে স্বাগতিকেরা।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, তাব্রেইজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম