ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

থার্টিফার্স্ট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২৫,  2:22 PM

news image

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে ইংরেজি নববর্ষ পালনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের সরদারপাড়া জাহেদা হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ইসতিয়াক হোসেন (১৬) উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে। সে বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। নিহত স্কুলছাত্রের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধুর বাড়ি পৌরশহরের সরদারপাড়ায় যায়। সেখানে বন্ধুর বাড়ির তিনতলায় সবার সঙ্গে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ছাদ থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বুধবার (১ জানুয়ারি) থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম