ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি

তেলের গ্যালনে মিলল ১ লাখ ইয়াবা, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৫,  11:03 AM

news image

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম নৌ ঘাট থেকে এক লাখ পিস ইয়াবাসহ মো. শফিক উল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।  আটক শফিক উল্লাহ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্য পেয়ে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর সময় এক মাদক কারবারীকে আটক করে। এসময় তার আরও তিন থেকে চারজন সহযোগী পালিয়ে যায়। পরে তেলের গ্যালন থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।  মো. কামরুজ্জামান আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক  আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম