ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৫,  1:51 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। আহত হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বা পাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। সীমান্তের একাধিক সূত্র ও বিজিবি জানায়, হাবিলসহ বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে মাদক আনতে গিয়েছিল, এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে হাবিল আহত হয় ও সীমান্তের এ পারে পালিয়ে আসে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সকাল ৭টার দিকে নিয়ে আসে তার স্বজনরা, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে, এ বিষয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম