ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

তৃতীয় ওয়ানডের আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৪,  12:28 PM

news image

প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। তবে, ব্যাটারদের দৃঢ়তায় দ্বিতীয় ম্যাচেই সমতায় ফেরে শ্রীলঙ্কা। যার ফলে তৃতীয় ওয়ানডে এখন দুদলের জন্য অলিখিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কি না দুঃসংবাদ পেল লঙ্কানরা। চোটের কারণে ছিটকে গেছেন পেসার দিলশান মাদুশঙ্কা। আজ রোববার (১৭ মার্চ) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় এই সিরিজে আর খেলতে পারছেন না তিনি। দেশে ফিরে যাচ্ছেন এই পেসার। সেখানে গিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন। গত শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চোট লাগে মাদুশঙ্কার। ৬.৪ ওভার বোলিংয়ের পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। এর আগে ৩০ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন তিনি। পরে এমআরআই পরীক্ষায় তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৪ ও ৩০ রানে ২টি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলে কোনো উইকেট পাননি। ২৩ ওয়ানডের ক্যারিয়ারে ২৪.৮৭ গড়ে মাদুশঙ্কার শিকার ৪১ উইকেট। তিনি একবার করে ৪ ও ৫ উইকেট নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম