ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  12:31 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ফের গোলাগুলি শুরু হয়েছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় এসে পড়ে। এতে আহত হয়েছেন দুই বাংলাদেশি। রোববার সকালে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার দুপুরে একটি গুলি এসে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি সিএনজি অটোরিকশায়। তবে সেই সময় কেউ হতাহত হয়নি। গত কয়েক দিন ধরে মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলছে। এতে ব্যবহার করা হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক। এসব গোলাবারুদ আর বিস্ফোরকের বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত এলাকা এখন উত্তপ্ত হয়ে উঠেছে।

কখনো গুলির খোসা আবার কখনো মর্টার শেলের খোসা এসে পড়ছে শূন্যরেখার ওপর। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী তুমব্রু, বাইশফাড়ি, ভাজাবনিয়া সীমান্ত পয়েন্টে এখন চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এরই মধ্যে দুটি বাড়ি থেকে লোকজন পালিয়ে গেছে এবং একটি বসতবাড়ির ওপর মর্টার শেলের অংশ পড়েছে বলেও খবর পাওয়া গেছে। নিরাপত্তাহীনতার কারণে নিজেদের চাষাবাদের জমিতে যেতে পারছেন না অনেক কৃষক। আবার উৎপাদিত ফসল জমি থেকে তুলতে না পারায় ক্ষেতেই চাষাবাদ করা বিভিন্ন ধরনের ফল-ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে।  ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, একদিন বন্ধ থাকার পর আবারও সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম