ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

তীব্র শৈত্য প্রবাহে দিল্লিতে রেড অ্যালার্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৪,  7:59 PM

news image

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার সাক্ষী হলো দিল্লিবাসী। শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নামলো ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ । শুক্রবার রাতেও দিল্লির তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি। মূলত ভারতের রাজধানীসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে তীব্র শৈত্য প্রবাহ বইছে গত বেশ কিছুদিন ধরে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাওয়ায় পুরো দিল্লি ও তার আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এতে দূর্ভোগ নেমে এসেছে সড়ক ও রেল চলাচলে। হিড়িক পড়েছে ফ্লাইট বিলম্বেরও। সর্বশেষ আবহাওয়া সংক্রান্ত এই পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইটও। এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ভারতীয় একটি যাত্রীবাহী বিমান। ইণ্ডিগো এয়ারের অভ্যন্তরীণ রুটের ওই বিমানটি ভারতের মুম্বাই থেকে গুয়াহাটি যাচ্ছিল। মুম্বাই থেকে উড্ডয়নের পর বিমানটি গুয়াহাটিতে অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে। বিমানটিতে ছিলেন মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর।এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন, আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরবর্তী সময়ে এটি ঢাকায় অবতরণ করে। যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম