ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

তিন মাসের ব্যবধানে পানিতে ডুবে শাবিপ্রবির দুই শিক্ষার্থীর মৃত্যু

#

১৬ মে, ২০২৬,  10:49 AM

news image

সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে তিন মাসের ব্যবধানে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী। চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেটের লালাখালে ঘুরতে গিয়ে গোসলে নেমে মুসআব আমীন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। হৃদয়বিদারক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে সিলেটের বিছানাকান্দি পর্যটনে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ড সংলগ্ন এলাকার একটি জলাশয়ে গোসলে নেমে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বণিক (২২)।একপর্যায়ে পানির স্রোত ও গভীরতায় তলিয়ে যান শান্ত। ​খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি। পরবর্তীতে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ সময় অভিযান শেষে রাত সাড়ে ৯টার দিকে শান্তর নিথর দেহ উদ্ধার করা হয়। জানা যায়, শান্ত বণিকের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায়।  বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মুসআব আমীন ও শান্ত দুজনেই সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে মুসআব আমীন সাঁতার না জানলেও শান্ত বণিক সাঁতার জানতেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক শোক প্রকাশ করে বলেন, অল্প সময়ের মধ্যে সম্ভাব্য ভবিষ্যৎ দুইজন প্রকৌশলীর বিদায় আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি ও হৃদয়বিদারক ঘটনা। তাদেরকে নিয়ে বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। মানুষের জন্ম হলে মৃত্যু অনিবার্য। তবে কিছু মৃত্যু অপ্রত্যাশিত। শিক্ষার্থীদেরকে আরো সচেতন হওয়া দরকার। তার এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘শান্ত বণিকের মৃত্যু শাবিপ্রবি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। সে ছিল একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। তার এই অপ্রত্যাশিত প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।’  ​উপাচার্য তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম