ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

১৯ ডিসেম্বর, ২০২১,  10:04 AM

news image

তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২-২৪ ডিসেম্বর তিনি মালদ্বীপ সফর করবেন। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে।

শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে গত ২৮ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহর ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে দেশটিতে সফর করে এসেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম