ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

তিউনিসিয়ায় ৭০ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৩,  6:50 PM

news image

তিউনিসিয়ার জলসীমায় অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এতে হাসপাতালের মর্গে স্থান সংকুলান হচ্ছে না। সোমবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা। খবর রয়টার্সের। তিউনিসিয়ার বিচার বিভাগীয় কর্মকর্তা ফাওজি মাসমুদি বলেন, ‘সোমবার উপকূলীয় শহর স্ফ্যাক্সের কাছে আরও দুটি নৌকা ডুবে গেছে। এই বেশি সংখ্যক অভিবাসীর মরদেহের কারণে স্ফ্যাক্স শহরের হাসপাতালগুলোর মর্গে প্রচণ্ড চাপ পড়েছে। এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি।’ ফাওজি মাসমুদি বলেন, শুক্রবার থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অন্তত ৭০ আফ্রিকান অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কোস্টগার্ড উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা জানিয়েছিল ৩১। সোমবার ডুবে যাওয়া নৌকাগুলো থেকে অন্তত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান ফাওজি মাসমুদি। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্রতা ও সংঘাত থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় যাত্রা করা মানুষের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে তিউনিসিয়া, যা আগে ছিল লিবিয়া। চলতি বছরের প্রথম তিন মাসে ১৪ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক বা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড, যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম