ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

তাড়াশে ইরি ধানের জমিতে পানি সেচ দেওয়া নিয়ে মারামারি

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২৪,  10:28 PM

news image

সিরাজগঞ্জের তাড়াশে ইরি ধানের  ক্ষেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন।ঘটনাটি  ঘটেছে মঙ্গলবার সকালে  উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামে জমির মাঠের মধ্যে।  স্থানীয়রা জানান, সেরাজপুর গ্রামের মৃত.মোসলেম উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪০)এর  সাথে একই গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে শহিদুল ইসলাম লেবু (৫৫)এর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে জমিতে পানি (সেচ) বিবাদমান বোরিং থেকে শহিদুল ইসলাম লেবু পানি দিচ্ছিলেন। এসময় আশরাফ আলী তাদেরকে বাধা দিলে  বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে আশরাফ আলী, মোক্তার ও আব্দুল মান্নান  শহিদুল ইসলাম লেবুকে লাঠিসোটা নিয়ে  পিটিয়ে গুরুত্বর আহত করেন। এ সময় খবর পেয়ে লেবুর ছেলে শাকিল ২২ ও বুলবুল ৩৩  এগিয়ে গেলে তাদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গিয়ে তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় শহিদুল ইসলাম লেবু (৫৫), বুলবু (৩৩), শাকিল (২২) সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব ২৫০শয্যা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম