ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

তাসকিনকে আইপিএল থেকে প্রস্তাব

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  6:38 PM

news image

আগামী ২৬ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমের। এই টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টস তাসকিনকে দলে টানতে আগ্রহী। তবে এক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে তারা। আইপিএলের পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।তাসকিন আহমেদ বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। লখনউ চাচ্ছে এই সিরিজ শেষেই তাসকিনকে পেতে।

সেক্ষেত্রে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের। আইপিএলের এই দল থেকে এও বলা হয়েছে যে, তাসকিনকে ছাড়পত্র দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত আজকের (সোমবার) মধ্যেই তাদের জানাতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে বিসিবির শীর্ষ এক কর্তা বললেন, ‘আমরা এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’ এবার মেগা নিলামে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে নিয়েছিল লখনউ। তবে আইপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন এই ইংলিশ ক্রিকেটার। তার পরিবর্তেই তাসকিনকে দলে নিতে চায় লখনউ। শেষ পর্যন্ত তাসকিন খেলার ছাড়পত্র পেলে এবারের মৌসুমে বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল মাতাবেন তিনি। নিলাম থেকে আগেই দল পেয়েছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এবার দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন বাঁহাতি কাটার স্পেশালিস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম