ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

তামিমের টি-টোয়েন্টি খেলা ইস্যুতে এবার মুখ খুললেন সুজন

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  10:21 AM

news image

তামিম ইকবালের টি-টোয়েন্টি খেলা না খেলা নিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এ নিয়ে এবার মুখ খুললেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তামিম তার সিদ্ধান্ত বলার আগেই অন্য কারো বলে দেওয়া উচিত না বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (৮ জুন) সাংবাদিকদের এ কথা বলেন সুজন। তিনি বলেন, ‘কেন আলোচনায় আসে আমি জানি না। তামিম বলার আগেই অন্যরা বলে দিচ্ছি, এটাও উচিত না। এটা সম্পূর্ণ ওর ব্যাপার। আমরা এসব নিয়ে না-ই বলি।’ টি-টোয়েন্টিত তামিম তার নিজের মতামত দিতে পারছেন না জানিয়ে মন্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন সুজন। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তামিম মিথ্যা বলছে। এরপর তামিম আবার জানান, বিসিবির কেউ তার সঙ্গে যোগাযোগ করছেন না, এরকম কিছু বোঝাননি।’ দেশের ক্রিকেট যখন তামিমের টি-টোয়েন্টি ইস্যুতে সরগরম তখন এমন মন্তব্য করলেন সুজন। গত বিপিএল চলাকালীন তামিম জানিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টি থেকে ৬ মাস বিরতি নিয়েছেন। এখনো তা শেষ হতে দেড় মাস বাকি। সুজন বলেন, ‘এটা তামিমের কল। এটা ওর ক্যারিয়ার। তামিম তো আর এখন তরুণ তামিম না। সে বড় হয়েছে। তিন ফরম্যাটে খেলা অনেকের জন্য কঠিন হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম