ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

তামিমকে ‘ভারতের দালাল’ বলা বিসিবি পরিচালককে শোকজ

#

১১ জানুয়ারি, ২০২৬,  1:59 PM

news image

সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ সম্বোধন করা পরিচালককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই মন্তব্যের জেরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে পরিচালক নাজমুল আলমকে। শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শোকজের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি। একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যা করেছেন, তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা উচিত ছিল। তাকে আরও সম্মান দেখানো উচিত ছিল।’ তামিমকে নিয়ে ওই মন্তব্য ভালোভাবে নেননি জাতীয় দলের একাধিক ক্রিকেটার। তাইজুল ইসলাম, তাসকিন আহমেদসহ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের পক্ষে অবস্থান নেন। এ ছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করে। শুক্রবার (৯ জানুয়ারি) দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এম নাজমুল ইসলাম বলেন, তিনি বাংলায় মন্তব্য করেছেন বলেই হয়তো বিষয়টি নিয়ে এত সমালোচনা হচ্ছে। তবে নিজের বক্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানান। একই সঙ্গে নিজেকে ‘বাংলাদেশের দালাল’ বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ও বিসিবির আইনি অবস্থান নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল। সেখানে তিনি আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বলেছিলেন। তামিমের ওই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছিলেন,‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ এরপর সেটি ভাইরাল হতে আলোচনা বাড়ে। সমালোচনার কারণে পরে বিসিবির ওই পরিচালক কার্ডটি ডিলিট করে দেন। তবে নিজের অবস্থানে অনড় থাকার কথাও বলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম