ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

তাইওয়ানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  10:49 AM

news image

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। মঙ্গলবার (২৪ অক্টোবর) দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া ব্যুরো জানায়, তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কাঁপলেও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার (৩.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে বলে আবহাওয়া ব্যুরো জানিয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো ধীর হয়ে যায় তবে পরে সেই পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে। প্রসঙ্গত, দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। যে কারণে এই মাত্রার কিছু ভূমিকম্প সেখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যদিও ভূমিকম্পের গভীরতা এবং আঘাত হানার স্থানের ওপর এর ভয়াবহতা নির্ভর করে। এর আগে, গত বছরের অক্টোবরে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান শহরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। এছাড়া দর্শনীয় পর্যটন কেন্দ্র হুয়ালিয়েনে ২০১৮ সালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে অন্তত ১৭ জনের প্রাণহানি এবং আরও প্রায় ৩০০ জন আহত হয়েছিলেন। এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। এছাড়া ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম