ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট, ২০২২,  12:37 PM

news image

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করায় স্বায়ত্তশাসিত অঞ্চলটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য দিয়েছে। খবর রয়টার্সের। চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এ সফরকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল চীন। নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের তাইওয়ান–বিষয়ক কার্যালয়। যে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আছেন সিয়াও বি খিম ও ওয়েলিংটন কু। সিয়াও বি খিম ওয়াশিংটনে নিযুক্ত তাইওয়ানের দূত।

আর ওয়েলিংটন কু তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব। তাইওয়ানের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির রাজনীতিবিদদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাইওয়ান–বিষয়ক কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, যাঁদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা চীন, হংকং ও ম্যাকাউ সফর করতে পারবেন না। তাঁদের সঙ্গে সম্পর্কিত ফার্ম ও বিনিয়োগকারীদের চীনে মুনাফা করতে দেওয়া হবে না। আগে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চাং, পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ ও পার্লামেন্ট স্পিকার ইউ সি-কুনের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। তবে চীনের এই দাবি নাকচ করে আসছে তাইওয়ান। তারা নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম