ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

তরগাঁও হাসপাতাল মোড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি জসিম, সম্পাদক পারভেজ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২২,  1:08 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলা তরগাঁও হাসপাতাল মোড় বাজার ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে তারগাঁও হাসপাতাল মোড়ে  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সভাপতি পদে জসিম উদ্দিন বেপারী চেয়ার  প্রতীকে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন বেপারী ছাতা  প্রতীকে ৯৪ ভোট পেয়েছেন । সাধারণ সম্পাদক পদে এস এম পারভেজ গরুর গাড়ি প্রতীকে ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন হাঁস প্রতীকে ৬৮ ভোট পেয়েছেন । সহ সাধারণ সম্পাদক পদে জোবায়ের হরিণ প্রতীকে ১২৮ পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদা খানম শিউলি কলসি প্রতীকে ১২১ ভোট পেয়েছেন । সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম মাসুম বই প্রতীকে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির ফুটবল প্রতীকে ১৯ ভোট পেয়েছেন । প্রচার সম্পাদক পদে সবিকুল মাইক প্রতীকে ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদুর রহমান টেলিভিশন প্রতীকে ৫৯ ভোট পেয়েছেন । বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর বিষয়ক সম্পাদক শামীম সরদার, কোষাধ্যক্ষ আজহার হোসেন আরজু, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নেহার সদস্য বিল্লাল হোসেন সরদার ও বিপ্লব দাস । মোট ভোটার সংখ্যা ২৬৭ জন । তরগাঁও হাসপাতাল মোড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুবুর রহমান সিকদার । প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উত্তর খামের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম