ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত

তফসিল পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩,  2:36 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই সময়ে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ ক্ষমতাসীন দলটি। মঙ্গলবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে বিএনপি-জামায়াত যেন হরতাল, অবরোধ ও সমাবেশের নামে নাশকতা করতে না পারে সেজন্য সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল শেষে সারাদেশে মহাসড়ক, রেল ও নৌপথে তিন দিনের (৩১ অক্টোবর ভোর থেকে ২ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির পর জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ ঘোষণা করে। মঙ্গলবার অবরোধের প্রথম দিন চলছে। অবরোধ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম