ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

তথ্যের গোপনীয়তা জোরদারে নতুন ফিচার এনেছে ইমো

#

আইটি ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  10:44 AM

news image

ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা জোরদারে সম্প্রতি ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচার নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগের প্ল্যাটফর্ম ইমো। ফিচারটি চালু করতে হলে ইমো ব্যবহারকারীদের কনট্যাক্ট ট্যাবে গিয়ে ‘গ্লোবাল ওয়েব কল’ -এ ক্লিক করতে হবে। এ সময় একটি আলাদা লিংক তৈরি হবে। যা ব্যবহারকারী অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। যাদের সাথে শেয়ার করবেন তারা লিংকে ঢুকে  অডিও/ভিডিও কলে অংশ নিতে পারবেন। এই ফিচারে কোনো ব্যক্তিগত তথ্য বা ফোন নাম্বার দেখা যাবে না। ফলে যারা তথ্যের সর্বোচ্চ সুরক্ষা বজায় রাখতে চান তাদের জন্য এই ফিচার অনবদ্য ভূমিকা রাখবে। বিশেষ করে এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) তাদের ব্যবসার জন্য নির্দিষ্ট কল লিংক তৈরি করতে পারবেন। এতে করে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক কথোপকথন আলাদা করা যাবে। অন্যদিকে ক্রেতাদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘন না করেও তাদের সাথে যোগাযোগ করা যাবে। প্রতিটি লিংকের মাধ্যমে একসাথে ৯ জনকে কল করা যাবে। ফলে এখন বন্ধুদের সাথে নানা প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করা যাবে। মাল্টিপ্লেয়ার গেমস খেলা বা শুধুমাত্র যোগাযোগ যাই হোক না কেন, রিয়েল-টাইম কনভারসেশন এখন আগের চেয়েও অনেক সহজ। ফিচারটি সামনে আরও আপগ্রেড নিয়ে আসছে, যেখানে ১০ জনেরও বেশি মানুষ একসাথে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন।এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকায় এখন একসাথে কথা বলাই কঠিন হয়ে গেছে। তার ওপর, বিভিন্ন প্রেক্ষাপটে গোপনীয়তা সংক্রান্ত জটিলতাগুলোও রয়ে গেছে। আর এ কারণেই ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচারটি নিয়ে আসা হয়েছে, যেন আমাদের ব্যবহারকারীরা তাদের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখার পরেও মাত্র একটি লিঙ্ক ব্যবহার করে সকল ধরনের যোগাযোগ নিশ্চিত করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম