ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৩,  2:07 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিদার মোড়ল (৫৫) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দির মৃত্যু হয়েছে।বুধবার (২১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে কেন্দ্রীয় কারাগার থেকে মুমূর্ষু অবস্থায় কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসা কারারক্ষী মো. আসিফ ইকবাল জানান, রাতে কারাগারে বন্দি থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিদার মোড়ল। কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত বিদার মোড়লের বাবার নাম তমেজ উদ্দিন। তবে তার মামলার বিষয়ে কিছু জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম