ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৩,  11:33 AM

news image

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক শাহ আলম কাজী (৪৩) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আজ রোববার সকালে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বাচ্চু মিয়া বলেন, ‘মৃত শাহ আলম বাগেরহাটের মোল্লারহাট থানার উত্তরকান্দি উদয়পুর গ্রামের কাজী জিনাত আলির ছেলে। মরদেহ মর্গে রাখা হয়েছে।’ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে জানান, শাহ আলম একটি মামলায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী ছিলেন। শনিবার বিকেল ৪টার দিকে কারাগারে তিনি বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম