ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ঢাবি ভর্তি পরীক্ষা: ‘ক’ ইউনিটে ফেল ৮৯.২৪ শতাংশ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২১,  7:58 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। আজ দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১০ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৫০৫ জন। পাস করেছেন মাত্র ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admisson.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে। এছাড়া আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে DU KA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে (send) ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। ছাত্রছাত্রীদের ৯ নভেম্বর বিকেল তিনটা থেকে ২১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৪ থেকে ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে অফিসে জমা দিতে হবে। এছাড়া, ফলাফল নিরীক্ষণের জন্য ফি দেওয়া সাপেক্ষে আগামী ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এ সময়ের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘বিষয় নির্বাচন’ করার একটি ফরম পূরণ করতে হবে। ফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ‘ক’ ইউনিটের প্রধান সমন্বয়ক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম