ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ঢাবি ছাত্রলীগের সম্মেলন শুরু

#

ঢাবি প্রতিনিধি:

০৩ ডিসেম্বর, ২০২২,  9:54 PM

news image

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। সম্মেলনকে কেন্দ্র করে আজ দুপুর ২টার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা আপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন।

বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে মেয়েদের হলের নেত্রীকর্মীদের মধ্যে। মেয়েদের পাঁচটি হলের সাভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা আলাদা রঙের শাড়ি পরে সম্মেলন স্থলে হাজির হন। এ ছাড়া ছেলেদের হলের নেতাকর্মীদের অনেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সম্বলিত লেখা ব্যাজ মাথায় বেঁধে এসেছেন। পুরো সম্মেলন স্থান বিভিন্ন স্লোগানে মুখরিত। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা চাই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যোগ্য নেতৃত্ব পাবে। যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবেন, তারাই কমিটিতে জায়গা পাবেন এমনটিই চাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম