ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ঢাবি ছাত্রলীগের সম্মেলন আজ

#

ঢাবি প্রতিনিধি:

০৩ ডিসেম্বর, ২০২২,  4:49 PM

news image

দীর্ঘদিন পর আজ শনিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আড়াইশোর মতো প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে শাখার দপ্তর সেল। বিভিন্ন হল, অনুষদ, ইনস্টিটিউট, শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা প্রার্থী হয়েছেন। ইতোমধ্যেই সম্মেলন ঘিরে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমাদান পর্ব শেষ হয়েছে। পদপ্রত্যাশী নেতাকর্মীরা লবিং-তদবিরে দৌড়াচ্ছেন। তারা বিভিন্নভাবে নিজের প্রচারণা চালাচ্ছেন। ব্যানার-পোস্টারে নিজেদের ছবি সাঁটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ দৃশ্যমান স্থানে টানিয়ে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের চলমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের পদপ্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। কারা নেতৃত্বে আসতে পারবেন সেটি স্পষ্ট করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করেন, পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, বিতর্ক মুক্ত, সৎ এবং যোগ্য তাদেরকেই বিশ্ববিদ্যালয়ের কমিটিতে স্থান দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম