ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF.

ঢাবির 'গ' ইউনিটে ৭৮.২৫ শতাংশ ফেল

#

২৩ নভেম্বর, ২০২১,  2:15 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর পরীক্ষায় পাস করেছে ২১ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। বাকি ৭৮ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।

মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২৭ হাজার ৩৭৪ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৩৪৭ জন। পাস করেছেন ৫ হাজার ৭৯ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ২১ দশমিক ৭৫ শতাংশ। বাকি ৭৮ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এর আগে, গত ২২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছর এ ইউনিটে পাসের হার ছিল ১৫ দশমিক ৪৯ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম