ঢাকা ০৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার নতুন পরিকল্পনা শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে যে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা

ঢাকা-১৭: আ.লীগের মনোনয়ন বিক্রির শেষ দিন আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৩,  10:34 AM

news image

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ দিন আজ মঙ্গলবার (৬ জুন)। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। গত শনিবার (৩ জুন) থেকে আজ পর্যন্ত এই আসনে জন্য ১২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের অফিস সূত্র মতে, ৩ জুন থেকে মঙ্গলবার (৬ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। সূত্র জানায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মো. আলী আরাফাত, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিনসহ ১২ জন মনোনয়ন ফরম কিনেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম