ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ঢাকা স্টেশন এলাকায় লাইনচ্যুত একতা এক্সপ্রেস

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৩,  12:07 PM

news image

পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ঢাকা রেলস্টেশন থেকে কিছু দূর যাওয়ার পর লাইনচ্যুত হয়েছে। ফলে ৩০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা রেলস্টেশন ছাড়ার কথা থাকলেও ১০টা ২৩ মিনিটে ছাড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, একতা এক্সপ্রেস স্টেশন ছাড়ার পরপরই লাইনচ্যুত হয়। এখনও কাজ চলমান আছে। ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তিনি আরও জানান, অন্য ট্রেনগুলো ২০ থেকে ২৫ মিনিট বন্ধ ছিল। ট্রেনের মুভমেন্ট শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম