ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  10:46 AM

news image

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। গত ১৩ জুন মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ চার মহানগরের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। এর তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ চারটি মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর। এর দুই মাস তিন সপ্তাহ পর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করলো বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম