ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

২৫ মার্চ, ২০২৫,  5:29 PM

news image

ইয়াছির আরাফাত খোকন : পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আহসানুল হক বুলু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক খান-এর সঞ্চালনায় এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া। তিনি বলেন, “এই সংগঠন প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও আরও কার্যকর ভূমিকা রাখবে।”প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানিক মিয়া, যিনি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান ও শামীম মোল্লা।অনুষ্ঠানের শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সংগঠনের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম