ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের পরিচয় পত্র পেশ

#

১২ এপ্রিল, ২০২৫,  6:11 PM

news image

এস এম করিম উদ্দিন : সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ আজ ১০ এপ্রিল ২০২৫  দেশটির মহামান্য রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর নিকট তাঁর পরিচয় পত্র পেশ করেছেন। সংযুক্ত আরব আমিরাত সরকারের উদ্যোগে বাংলাদেশ সহ আরো আট দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ ও বরণ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়ের সময় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রতি তার সদয় সহানুভূতির জন্যে রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাংলাদেশের রাষ্ট্রপতি এবং অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার  শুভেচ্ছা ও শুভকামনা তুলে ধরার পাশাপাশি দুই দেশের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগীতা  আরো জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত  করেন। পরিচয় পত্র প্রদান শেষে রাষ্ট্রদূত আমিরাতের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম