ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

ঢাকা থেকে ৬ গন্তব্যে নৌযান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৪,  12:40 PM

news image

ঢাকা থেকে ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করায় যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিআইডব্লিউটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম